MC

# মোহনপুর সরকারি কলেজের নতুন ওয়েবসাইটে আপনাকে স্বাগত # মোহনপুর কলেজের নতুন ওয়েবসাইট সমৃদ্ধ করণের কাজ চলছে। এ বিষয়ে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো যাচ্ছে।

অধ্যক্ষের বাণী



রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত মোহনপুর কলেজ একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে অকান্ত পরিশ্রমের ফলস্বরুপ:১৯৭০ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরস্তর ভূমিকা রেখে চলেছে। মোহনপুর উপজেলার অনেক মনীষী, পন্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটিকে আলোকিত করেছেন,তেমনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জার্তিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর।
প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে ও গৌরবময় ভূমিকা রেখেছেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিরলসভাবে শিক্ষা দান করে আসছে। পরিশেষে অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী, অভিভাবক,গর্ভনিং বডির সদস্য ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
                                                                                                             
 
                                                                                                                       ধন্যবাদান্তে

                                                                                        মোঃ মফিজ উদ্দিন কবিরাজ

                                                                                                                       অধ্যক্ষ
                                                                                                   মোহনপুর সরকারি কলেজ, রাজশাহী।