MC

# মোহনপুর সরকারি কলেজের নতুন ওয়েবসাইটে আপনাকে স্বাগত # মোহনপুর কলেজের নতুন ওয়েবসাইট সমৃদ্ধ করণের কাজ চলছে। এ বিষয়ে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো যাচ্ছে।

উপাধ্যক্ষের বাণী




রাজশাহী জেলাধীন ও মোহনপুর উপজেলা সদরে অবস্থিত রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে ১৯৬৯ সালে যাঁরা অকান্ত পরিশ্রম করে, জমিদান করে ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে মোহনপুরের একমাত্র কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সকল গুনিজনকে আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অত্র কলেজের গর্ভনিং বডির বর্তমান সভাপতি জনাব মোঃ আয়েন উদ্দিন, সংসদ সদস্য-৫৪, রাজশাহী-৩, পবা-মোহনপুর কে ও বর্তমান অধ্যক্ষ জনাব মফিজ উদ্দিন কবিরাজকে।
এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ¯œাতক(পাস)এবং  ০৬টি বিষয়ে ¯œাতক(সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে।
সমাজ তথা দেশের উন্নয়ন ও কল্যানের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে অত্র কলেজের অধ্যক্ষ,  শিক্ষক-কর্মচারীগন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সহ ছাত্র/ছাত্রীদের মানসম্মত পাঠদানের প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে ও গৌরবময় ভূমিকা রেখেছেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিরলসভাবে শিক্ষা দান করে আসছে। পরিশেষে অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী, অভিভাবক,গর্ভনিং বডির সদস্য ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

                                                                                                             ধন্যবাদান্তে

                                                                                    মোঃ মকবুল হোসেন

                                                                                                              উপাধ্যক্ষ
                                                                                          মোহনপুর সরকারি কলেজ, রাজশাহী।